জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ আমাদের আমানত স্বরূপ। সকল শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি চারিত্রিক উন্নয়নের বিকাশ আমাদের প্রধান লক্ষ্য।
Who we are
জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গৌরব গাঁথা ইতিহাস
১৯৭২ সালে যুদ্ধোত্তর বাংলাদেশে রায়ের বাজার টালি অফিস রোডে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা জনাব লুৎফর রহমান (বাচ্চু) ও কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগী ও জনহিতৈষী মহান ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে ‘রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
৫০+ বছরের গৌরবের ইতিহাস
সকলের চেষ্টার কারণে আপনাদের আমাদের স্কুল ৫০ বছরেরও উপরের ইতিহাস নিয়ে আমাদের শিক্ষার এক অনন্য সেবা প্রদান করছে।
প্রাথমিক শাখায় শিশুদের ভালভাবে পড়াশোনা ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়।
মাধ্যমিক শাখায় পাঠদান, নিয়মিত পরীক্ষা ও নৈতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে সুশৃঙ্খলভাবে।
কলেজ শাখায় উচ্চমানের শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান হয়।
অধ্যক্ষা মহোদয়ের কিছু কথাঃ
সম্মানিত এবং প্রান প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত শুভেচ্ছা। অত্যন্ত আনন্দ ও বিশ্বস্ততার সাথে জানাচ্ছি যে, আমাদের এ প্রিয় প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থী পরম যত্নের বিশেষ আমানত স্বরুপ। আমি অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব নেয়ার পর থেকেই নিরলস ভাবে নিজেকে নিয়োজিত রেখেছি প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের কাজে। সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি যাতে এ শিক্ষাংগন কে ঢাকা শহর তথা সারা দেশের মধ্যে একটি অনন্যসাধারন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারি।
প্রধান শিক্ষক মহোদয়ের কিছু কথাঃ
প্রিয় শিক্ষার্থী ও সন্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের প্রিয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে মন,মনন,নেধা,শ্রম,নিষ্ঠা, দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও আন্তরিক পরিচর্যার মাধ্যমে মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকগন সর্বদাই সচেষ্ট।অধ্যক্ষ ম্যাডাম তার সর্বোচ্চ মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী সমন্বয়ে একটি মানসন্মত প্রতিষ্ঠান গড়ে উঠুক এই প্রত্যাশা।
শিক্ষকমন্ডলী, কমিটি এবং স্টাফ বৃন্দ :
- সকল শাখা
- কলেজ শাখা
- মাধ্যমিক শাখা
- প্রাথমিক শাখা
- অফিস স্টাফ
- কমিটির সদস্য
প্রাতিষ্ঠানিক বিশেষত্ব
স্টুডেন্টরা কেন আমাদের প্রতিষ্ঠানের ভর্তি হতে চায় ?
আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লার্নিং ব্যবস্থা চালু আছে।
অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান এবং শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা নিশ্চিত করা হয়।
শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয় সর্বদা।
নিয়মিত ক্লাস, সময়মতো কার্যক্রম এবং কঠোর শৃঙ্খলা মেনে চলা হয়।
পাঠ্যবইয়ের বাইরে সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ।
শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়।
আমার বিদ্যালয় – জরিনা সিকদার গার্লস হাই স্কুল
আমি গর্বিত যে আমি জরিনা সিকদার গার্লস হাই স্কুল-এর একজন প্রাক্তন ছাত্রী। এটি আমাদের এলাকার একটি সুপ্রতিষ্ঠিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছিলেন আন্তরিক, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ। তারা পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও জীবনের মূল্যবোধ শিখিয়েছেন। বিদ্যালয়ে সুসজ্জিত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব ছিল, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করত।
শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন সহপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হত। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আমার শিক্ষাজীবনের ভিত্তি গড়ে উঠেছে এই বিদ্যালয়ে প্রাপ্ত জ্ঞান, শৃঙ্খলা ও অভিজ্ঞতার উপর। জরিনা সিকদার গার্লস হাই স্কুল আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা সর্বদা আমার গর্ব ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
— স্কোয়াড্রন লিডার বাংলাদেশ বিমান বাহিনী।
SSC - 2011
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জেড এইচ মেডিকেল কলেজে ভর্তির জন্য রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা
জুলাই আগস্ট আত্মত্যাগের মহিমায় GEN - Z ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট।
FAQ
প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে কিছু কমন প্রশ্নের উত্তর
প্রতিষ্ঠানের যেকোনো বিষয় সম্বন্ধে জানতে সরাসরি আমাদের অফিসে এসে অথবা কল করে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল
বিদ্যালয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন রয়েছে।
অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা নিয়মিত ক্লাস পরিচালিত হয়।
নির্ধারিত সময়ে ফরম পূরণ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন ও নিয়মিত মূল্যনির্ধারণ কার্যক্রম চালু আছে।
অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সভার আয়োজন করা হয়।
বর্তমানে ব্যবস্থা নেই তবে প্রয়োজনে ভবিষ্যতে ব্যবস্থা করা হবে
ব্লগ :

৫১তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৪_v1 – Copy
সাথে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় PETRA Product আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়

৫১তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৪_v1 – Copy
সাথে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় PETRA Product আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়

1 ৫১তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৪
শিরোপা অর্জন করেছে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমাদের বিজয়ী শিক্ষার্থীরা ।

৫১তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৪
আজকের এই আনন্দ আয়োজনে বিজয়ী ছাত্রীদের সাথে তাদের সম্মানিত অভিভাবকগনও উপস্থিত











